পুলিশে রদবদল: একযোগে বদলি ১৩ এসপি, জনস্বার্থে জারি আদেশ

শীর্ষ সংবাদ

পুলিশে রদবদল: একযোগে বদলি ১৩ এসপি, জনস্বার্থে জারি আদেশ

 পুলিশে রদবদল: একযোগে বদলি ১৩ এসপি, জনস্বার্থে জারি আদেশ

 


পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল এনেছে সরকার। পুলিশ সুপার (এসপি) মর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ- শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

  • এসবি পুলিশ সুপার এস এম হাসানুল জাহীদকে সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।
  • পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশে
  • টাঙ্গাইল পিটিসির এসপি আল কিবরিয়াকে সিআইডির পুলিশ সুপার পদে।
  • গাইবান্ধার কমান্ড্যান্ট আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসির পুলিশ সুপার পদে।
  • ডিএমপির উপপুলিশ কমিশনার শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি পদে।
  • পুলিশ স্টাফ কলেজের এসপি মুহাম্মদ শফি ইকবালকে সিআইডির পুলিশ সুপার হিসেবে।
  • পিবিআইয়ের এসপি মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন সার্ভিস সেন্টারে
  • এপিবিএনের এসপি উক্য সিংকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে।
  • রংপুর রেঞ্জ পুলিশের সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত এসপি সনাতন চক্রবর্তীকে রংপুর মহানগরে
  • শিল্প পুলিশের এসপি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে শেরপুর ইন সার্ভিস সেন্টারের এসপি পদে।
  • পুলিশ অধিদপ্তরের এসপি মুহাম্মদ ইসমাইল হুসাইনকে এআইজি পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিবিআইয়ের এসপি মো. আবু ইউসুফ এবং র‍্যাবে কর্মরত এসপি জাহিদুর রহমানের পুলিশ অধিদপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন