এই সপ্তাহেই এনসিপিকে নতুন প্রতীক, গণবিজ্ঞপ্তি আসছে: ইসি সচিব

শীর্ষ সংবাদ

এই সপ্তাহেই এনসিপিকে নতুন প্রতীক, গণবিজ্ঞপ্তি আসছে: ইসি সচিব

 

এই সপ্তাহেই এনসিপিকে নতুন প্রতীক, গণবিজ্ঞপ্তি আসছে: ইসি সচিব


 

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি এই সপ্তাহেই জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
কমিশনের অবস্থান স্পষ্ট। প্রতীক বরাদ্দের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সঙ্গে প্রতীকের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

শাপলা প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, “কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব আসেনি। কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

গণভোট প্রসঙ্গে তিনি জানান, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কোনো গণভোট সংক্রান্ত তথ্য আসেনি তাই অনুমানভিত্তিক মন্তব্য করা ঠিক হবে না।

শনিবার রাতে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে। মামলা হয়েছে তদন্ত চলছে।

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,
আমরা এখন প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত রাজনৈতিক দল পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সম্পন্ন হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।

 

কীওয়ার্ড:
ইসি, এনসিপি, প্রতীক, নির্বাচন কমিশন, আখতার আহমেদ, গণবিজ্ঞপ্তি, জাতীয় নির্বাচন, শাপলা প্রতীক

 

Post a Comment

নবীনতর পূর্বতন