গণমাধ্যমের
সঙ্গে আলাপকালে মিষ্টি জান্নাত বলেন, “আমি কোনো দুই
নায়িকার সঙ্গে ছবি করবো না।
এটা আমি বরাবরই করি
নি। অনেক সিনেমা আমি
ক্যানসেল করেছি, কারণ আমার পছন্দ
নয়। এখানে আসলে ঝামেলা হয়।
আর অফকোর্স সুপারস্টার শাকিব খানের সঙ্গে আমি অবশ্যই একাধিক
নায়িকার ছবিতে কাজ করব না।
মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের
ব্যাপার। কিন্তু আমি করব না।”
মিষ্টি
জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সম্ভাবনার
গুঞ্জন কিছুটা উঠে এসেছে। তবে
তিনি জোর দিয়ে বলেন,
“আমি তো কখনও বলিনি
যে ধামাকা মানেই শাকিব খান আসবে। এটা
আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব
খানের সঙ্গে আমার সিনেমা আসবে,
এমন নয়।”
তিনি
আরও স্পষ্ট করেছেন যে, কাজের ক্ষেত্রে
কোনো প্রযোজকের কাছে বিশেষভাবে অনুরোধ
করে সুযোগ নেওয়ার পরিকল্পনা তার নেই। মিষ্টি
জান্নাত বলেন, “আমি রিকোয়েস্ট করে
কোনো ছবি করব না।
আমার নিজের সেলফ রেসপেক্ট আছে।
আমি শখের জন্য সিনেমা
করি, এটা আমার টোটাল
প্রফেশন নয়। ইনশাআল্লাহ আমি
সেই লেভেলে যাইনি।”
চিত্রনায়িকার
এই মন্তব্য নতুন দিক উন্মোচিত
করছে যে, শাকিব খানের
সঙ্গে তার সম্ভাব্য সিনেমা
একেবারেই একক নায়িকার ভিত্তিতে
হবে। চলচ্চিত্রপ্রেমীরা এখন দেখবেন, এই
ঘোষণা বাস্তবে কবে এবং কীভাবে
পূর্ণ হবে।



একটি মন্তব্য পোস্ট করুন