ভারতের মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনায় আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
৩৫
বছর
বয়সী
এই
ভারতীয়
অ্যাথলেট এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং
দেশের
অন্যতম
সফল
নারী
জুজুৎসু খেলোয়াড় হিসেবে
পরিচিত
ছিলেন।
ভারতীয়
গণমাধ্যমের তথ্য
অনুযায়ী, ঘটনাটি
ঘটেছে
রাধাগঞ্জের অর্জুন নগরে। রোহিণীর বোন
প্রথম
তাকে
ঘরের
ভেতর
ঝুলন্ত
অবস্থায় দেখতে
পান
এবং
দ্রুত
পরিবারের সদস্যদের খবর
দেন।
পরে
হাসপাতালে নেওয়া
হলে
চিকিৎসকরা তাকে
মৃত
ঘোষণা
করেন।
ঘটনার
সময়
রোহিণীর বাবা-মা বাড়িতে ছিলেন
না।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মানসিক
চাপ
ও
পেশাগত
সমস্যা
থেকেই
তিনি
এই
সিদ্ধান্ত নিতে
পারেন।
রোহিণীর বোন
রোশনি
জানিয়েছেন, তিনি
একটি
বেসরকারি স্কুলে
মার্শাল আর্ট
কোচ
হিসেবে
কাজ
করতেন
এবং
চাকরি
সংক্রান্ত চাপে
ছিলেন।
রোশনি
বলেন,
“চাকরি নিয়ে
চিন্তায় ছিল
সে।
সহকর্মীরাও বিরক্ত
করত।
স্কুলের প্রিন্সিপালও এতে
যুক্ত
ছিল
বলে
মনে
হয়।”
রোহিণীর বাবা
জানান,
পাঁচ
ভাইবোনের মধ্যে
তিনি
সবার
বড়
এবং
ছোটবেলা থেকেই
ছিলেন
অত্যন্ত মেধাবী। তার লক্ষ্য ছিল আইপিএস অফিসার হওয়া, কিন্তু
বিক্রম
পুরস্কারের মনোনয়ন
না
পাওয়া
তাকে
ভীষণভাবে হতাশ
করেছিল।
২০০৭
সালে
খেলাধুলায় ক্যারিয়ার শুরু
করেন
রোহিণী। ২০১৫
সাল
থেকে
জুজুৎসু খেলায়
পেশাদারভাবে যুক্ত
হন।
তিনি
হ্যাংজু এশিয়ান গেমস, বার্মিংহাম ওয়ার্ল্ড গেমস এবং
এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে ভারতের
হয়ে
প্রতিনিধিত্ব করেছেন
ও
একাধিক
পদক
জিতেছেন।
বর্তমানে রোহিণীর মৃত্যুর ঘটনায়
অপ্রাকৃতিক মৃত্যুর মামলা (U.D. case)
দায়ের
করে
তদন্ত
শুরু
করেছে
স্থানীয় পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন