শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি: সারজিস আলম

শীর্ষ সংবাদ

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা শাপলা প্রতীক চেয়েছি। শাপলা প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক আদায় করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।”


সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন,

“জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না।”

জোট প্রসঙ্গে তিনি আরও বলেন,

“জুলাইয়ে হতাহতদের বিচারসহ অন্যান্য দাবিতে যারা একমত হবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের আপত্তি নেই।”

এর আগে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমবেত হন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জেলা প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Post a Comment

নবীনতর পূর্বতন