হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী, বয়সের ব্যবধান মাত্র দশ বছর
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায়—তবে এবার সিনেমা
নয়, তার পারিবারিক সম্পর্কের
কারণে। ছেলে অভিমন্যু চ্যাটার্জির
প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছেন এই
নায়িকা। সম্প্রতি হবু পুত্রবধূ দামিনীর
জন্মদিনে তাকে আদরে ভাসিয়ে
শুভেচ্ছা জানান শ্রাবন্তী।
জন্মদিনের অনুষ্ঠানে শ্রাবন্তীকে দেখা যায় দামিনীর গালে চুমু খেতে ও কেক খাইয়ে দিতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই স্নেহময় মুহূর্তের ছবি।
দীর্ঘদিন
ধরে অভিমন্যু ও দামিনী প্রেমের
সম্পর্কে আছেন, আর শুরু থেকেই
শ্রাবন্তী তাদের এই সম্পর্ককে সমর্থন
করেছেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,
দামিনীর সঙ্গে তার সম্পর্ক প্রথাগত
শাশুড়ি-বৌমার মতো নয়, বরং
বোনের মতো। কারণ, শ্রাবন্তীর
সঙ্গে দামিনীর বয়সের ব্যবধান মাত্র দশ বছর। বরং
দামিনী বয়সে শ্রাবন্তীর ছেলে
অভিমন্যুর চেয়ে কিছুটা বড়।
ছেলে
অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তিনি বলেন, “অভিমন্যু
আমার খুব ভালো বন্ধু
এবং আমার সবচেয়ে বড়
সমালোচক।”
এদিকে,
সম্প্রতি মুক্তি পাওয়া শ্রাবন্তীর অভিনীত সিনেমা ‘দেবী
চৌধুরানি’
দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য
পেয়েছে। ছবিতে তার সহ-অভিনেতা
ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
শ্রাবন্তী চ্যাটার্জি, অভিমন্যু চ্যাটার্জি, দামিনী ঘোষ, পুত্রবধূর জন্মদিন,
দেবী চৌধুরানি
একটি মন্তব্য পোস্ট করুন