ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২,৭৬১টি। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার
(২৭
অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের
সামনে
সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি
বলেন,
“আজ আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। ৬৪টি জেলায় ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি।”
ভোটকক্ষের সংখ্যা
অনুযায়ী, পুরুষ
ভোটারদের জন্য
১,১৫,১৩৭টি কক্ষ এবং
মহিলাদের জন্য
১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা
হয়েছে।
অর্থাৎ
মোট
কক্ষের
সংখ্যা
দাঁড়াচ্ছে ২,৪৪,৬৪৯টি।
অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা
প্রাথমিকভাবে ১৪টি, যেখানে
প্রায়
১২ হাজার ভোটকক্ষ থাকবে।
প্রতিটি ভোটকক্ষে গড়ে
৩
হাজার
ভোটার
ভোট
দিতে
পারবেন। এগুলো
‘ক্যাচমেন্ট এরিয়া’
হিসেবে
ধরা
হয়েছে।
প্রয়োজনে পরবর্তীতে এই
সংখ্যা
সামঞ্জস্য করা
হবে।
একটি মন্তব্য পোস্ট করুন