ক্রিকেট খেলা নিয়ে তর্ক, সহপাঠীর হাতে মাদরাসাছাত্রের গলাকাটা হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে ক্রিকেট খেলা নিয়ে তর্কের জেরে এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে নাজিম উদ্দিন (১৩)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত
নাজিম
উদ্দিন
সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি
ওই
মাদরাসায় হেফজ
বিভাগে
পড়াশোনা করছিলেন এবং
২৬
পারা
কোরআন
মুখস্থ
করেছিলেন।
পুলিশ
জানায়,
ঘটনার
পরপরই
অভিযুক্ত সহপাঠী
আবু
সাইদ
(১৬)-কে ঘটনাস্থল থেকে
ছুরিসহ
আটক
করা
হয়।
প্রাথমিকভাবে ধারণা
করা
হচ্ছে,
ক্রিকেট খেলা
নিয়ে
তর্কের
একপর্যায়ে এই
হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে
পুলিশ
জানায়,
দুই
শিক্ষার্থীর মধ্যে
ছোটখাটো মনোমালিন্য থেকেই
ভয়াবহ
এ
ঘটনা
ঘটে।
মাদরাসা কর্তৃপক্ষ ও
পুলিশ
ঘটনার
তদন্ত
শুরু
করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন