বিশেষ টিম কাজ করছে প্রার্থী তালিকা চূড়ান্তে, প্রকাশ শিগগিরই: আখতার হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্তে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি।
রোববার
সময়
সংবাদকে দেওয়া
সাক্ষাৎকারে আখতার
হোসেন
বলেন,
“আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন অনেক মানুষ আছেন যারা এখনও এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও সমাজে প্রভাবশালী অবস্থানে আছেন। তাদের নিয়েও আমরা কাজ করছি। খুব শিগগিরই প্রার্থী তালিকা প্রকাশ করবো।”
তিনি
জানান,
আসনভিত্তিক প্রার্থী নির্ধারণে একটি
বিশেষ
টিম
কাজ
করছে।
দলীয়
কাঠামো
শক্তিশালী করতে
এবং
নির্বাচনী প্রস্তুতি চূড়ান্তে এই
টিম
মাঠপর্যায়ে সমন্বয়
করছে।
নির্বাচনী জোট
প্রসঙ্গে আখতার
হোসেন
বলেন,
“জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন হলে জোটে অংশ নেবো। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট হলে আমরা সিদ্ধান্ত নেবো।”
নির্বাচন কমিশন
প্রসঙ্গে তিনি
বলেন,
“বর্তমান কমিশনের কর্মকাণ্ডে পক্ষপাতমূলক আচরণের প্রমাণ মিলেছে। তবে এখনও আচরণ সংশোধনের সুযোগ রয়েছে।”
এনসিপি
এরই
মধ্যে
মাঠ
পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার
করেছে।
সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নিজ
নিজ
এলাকায়
জনসংযোগ শুরু
করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন