বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল!

শীর্ষ সংবাদ

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দেখা যাবে না গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে 


আজ শেষ হচ্ছে ১২তম বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনের সময়সীমা, আর তার আগেই স্পষ্ট হয়েছেএই মৌসুমে বরিশাল থাকছে না প্রতিযোগিতায়।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে। দল দুটি হলো গতবারের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং নতুন সংযোজন কুমিল্লা ফাইটার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে। আজ সন্ধ্যায় বোর্ড কর্তারা বৈঠকে বসবেন, যেখানে চূড়ান্ত করা হবে কোন কোন প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি পাবে।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল প্লেয়ার ড্রাফট। তাই আগামী দিনের মধ্যেই বিসিবি প্রকাশ করবে চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা।

ফরচুন বরিশালের অনুপস্থিতিতে এবারের বিপিএল কিছুটা ভিন্ন রূপ নিতে যাচ্ছে, যা নতুন দলগুলোর জন্য সুযোগ তৈরি করবে নিজেদের ছাপ রাখার।

Post a Comment

নবীনতর পূর্বতন