দিল্লি বিমানবন্দরে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

শীর্ষ সংবাদ

দিল্লি বিমানবন্দরে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বিমানবন্দরের টার্মিনাল- পার্ক করা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।


বাসটি এয়ার ইন্ডিয়ার পার্ক করা বিমানের কাছেই অবস্থান করছিল, ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, প্রচণ্ড আগুনে বাসটি মুহূর্তেই পুড়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কাছের এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা নিয়ে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং কাজের জন্য ব্যবহৃত হতো। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দিল্লি বিমানবন্দরটি ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দরযেখানে রয়েছে তিনটি টার্মিনাল চারটি রানওয়ে। প্রতিবছর এখান দিয়ে যাতায়াত করেন প্রায় ১০ কোটি যাত্রী।

Post a Comment

নবীনতর পূর্বতন