অস্ত্র মামলায় ‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

শীর্ষ সংবাদ

অস্ত্র মামলায় ‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।


মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল- এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রায় ঘোষণা করেন। সম্রাট বর্তমানে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।

ঘটনার পটভূমি:

২০১৯ সালের অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

পরদিন, র‌্যাব--এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক অস্ত্র আইনে মামলা করেন।

তদন্ত শেষে ২০২০ সালের নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব--এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

২০২৪ সালের ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওইদিন আসামি উপস্থিত না থাকায় তার জামিন বাতিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যুক্তিতর্ক শেষে আদালত আজ ২৮ অক্টোবর রায় ঘোষণা করেন।

অন্য মামলা পরোয়ানা:

এদিকে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় সম্রাট তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গত ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

এই মামলাটি দায়ের করেন সিআইডির উপ-পরিদর্শক রাশেদুর রহমান, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা মডেল থানায়।

 

Post a Comment

নবীনতর পূর্বতন