ঢালিউডের মেগাস্টার শাকিব খান আবারও চমকে দিলেন ভক্তদের। হঠাৎ করেই একেবারে ভিন্ন লুকে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন এই সুপারস্টার। অনেকেই বলছেন— “এই শাকিব খানকে চেনাই যাচ্ছে না!”
রোববার
(২৬
অক্টোবর) রাতে
নিজের
ভেরিফায়েড ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে নতুন
একটি
ছবি
শেয়ার
করেন
শাকিব
খান।
ছবিতে
দেখা
যায়,
তিনি
কালো ঢিলেঢালা পোশাকে, এলোমেলো চুলে, ক্লিন শেভড মুখে মোটা গোঁফে, চোখে কালো সানগ্লাস পরে
আছেন।
পায়ে
সাদা স্লিপার স্যান্ডেল। পুরো লুকে
এক
নতুন
চরিত্রের আভাস
পাওয়া
যাচ্ছে।
ছবির
ক্যাপশনে শাকিব
লিখেছেন—
“আপনি নিজেকে
যত
বেশি
জানবেন,
অন্যকে
ততই
কম
ব্যাখ্যা করার
প্রয়োজন হবে।”
নায়কের
এই
পোস্ট
ঘিরে
মুহূর্তেই তোলপাড়
শুরু
হয়
কমেন্ট
বক্সে।
কেউ
লিখেছেন, “আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হলো।” আরেকজন লিখেছেন, “আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতেন, তিনিও গর্ব করতেন।”
ভক্তদের ধারণা,
এই
নতুন
লুক
শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর চরিত্রের অংশ।
ছবিটি
পরিচালনা করছেন
শাকিব ফাহাদ, প্রযোজনা করছে
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।
অ্যাকশন-থ্রিলার ঘরানার
এই
সিনেমায় শাকিবের সঙ্গে
রয়েছেন
তানজিন তিশা, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও
এবিএম সুমন। ছবিটি আগামী
বছর
প্রেক্ষাগৃহে মুক্তি
পাওয়ার
কথা
রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন