ইসি ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনেও অক্ষম: সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি তো দূরের কথা, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনেরও সক্ষমতা হারিয়েছে। তিনি অভিযোগ করেন, দ্বিদলীয় প্রভাব ও ভাগাভাগির মাধ্যমে ইসি তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে।
রোববার
(২৬
অক্টোবর) রাতে
প্রধান
নির্বাচন কমিশনারের (সিইসি)
বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে সামান্তা শারমিন
এসব
মন্তব্য করেন।
তিনি
বলেন,
“সিইসি দাবি করেছেন তিনি কনসেনশাস ছাড়া সিদ্ধান্ত নেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে—কনসেনশন কমিশন চলাকালীন কীভাবে জাতীয় ঐকমত্যকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো? এটা স্পষ্টতই একপাক্ষিক আচরণ।”
সামান্তা শারমিন
আরও
বলেন,
নাগরিক
ঐক্য
দল
হিসেবে
শাপলা
প্রতীক
পাওয়ার
জন্য
যথেষ্ট
প্রতিশ্রুতি দেখাতে
পারেনি। “১৫ দিন আগের কোনো মিটিংকে এখন আলোচনায় তোলা মানে নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপানো,” যোগ করেন
তিনি।
তিনি
বলেন,
ইসি
যদি
সত্যিই
নিরপেক্ষ ভূমিকা
রাখতে
চায়,
তবে
রাজনৈতিক পক্ষপাতের বাইরে
এসে
জনগণের
আস্থা
ফেরাতে
কার্যকর পদক্ষেপ নিতে
হবে।
একটি মন্তব্য পোস্ট করুন