এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম, টিক সাইজ ১ পয়সা নির্ধারণ

শীর্ষ সংবাদ

এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম, টিক সাইজ ১ পয়সা নির্ধারণ

 এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম, টিক সাইজ পয়সা নির্ধারণ

 



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের লেনদেনের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এক টাকার নিচের শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা টিক সাইজ নির্ধারণ করা হয়েছে এক পয়সা

ডিএসই সোমবার (২৭ অক্টোবর) নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তথ্য জানায়। নতুন নিয়ম আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। এর আগে রোববার, ডিএসই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে চিঠির মাধ্যমে জানিয়েছে।

বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ১০ পয়সা নির্ধারিত রয়েছে। সম্প্রতি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (PLFSL) ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার ৯০ পয়সায় নেমে গেছে। নতুন নিয়ম এই ধরনের শেয়ারের লেনদেন আরও সহজ স্বচ্ছ করবে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন