আজ চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সিরিজ শুরু হচ্ছে আজ (২৭ অক্টোবর)। চট্টগ্রামের সাগরিকায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয়।সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে
বাংলাদেশ। টানা
চারটি
টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে
চাপে
আছে
ওয়েস্ট
ইন্ডিজ। তবে
শর্টার
ফরম্যাটে ক্যারিবীয়ানদের সাফল্যের ইতিহাস
মনে
করিয়ে
দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন
দাস।
তার
মতে,
এই
ম্যাচ
হবে
চ্যালেঞ্জিং ও
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অন্যদিকে, ওয়েস্ট
ইন্ডিজ
অধিনায়ক শেই
হোপ
বিশ্বাস করেন,
ব্যাটিং সহায়ক
চট্টগ্রামের উইকেটে
দল
ঘুরে
দাঁড়াবে। ফ্লাডলাইটে অনুশীলনে উইকেট
বুঝে
নেওয়ার
চেষ্টা
করেছেন
ক্যারিবীয়ান ব্যাটাররা।
বিশ্বকাপের আগে
বাকি
মাত্র
ছয়টি
টি-টোয়েন্টি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজের পর
আয়ারল্যান্ড সিরিজ।
তাই
এই
সিরিজ
থেকেই
সেরা
কম্বিনেশন গড়ার
পরিকল্পনা টিম
ম্যানেজমেন্টের।
প্রথম
ম্যাচে
একাদশে
আসতে
পারে
একাধিক
পরিবর্তন। দলে
ফিরছেন
লিটন
দাস।
ওপেনিংয়ে সাইফ
হাসানের সঙ্গে
দেখা
যেতে
পারে
তানজিদ
তামিমকে। মিডল
অর্ডারে জায়গা
পেতে
পারেন
শামীম
পাটোয়ারী ও
নুরুল
হাসান
সোহান।
চট্টগ্রামের উইকেট
বিবেচনায় তিন
স্পিনার নিয়ে
নামতে
পারে
বাংলাদেশ।
বাংলাদেশ বনাম
ওয়েস্ট
ইন্ডিজ, টি-টোয়েন্টি সিরিজ, লিটন দাস, শেই হোপ
একটি মন্তব্য পোস্ট করুন