কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিএসবি)। কঠোর অভিবাসন নীতি ও বিদেশি কর্মীর সংখ্যা কমানোর সরকারি সিদ্ধান্তের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে সংস্থাটি।
কুয়েতের গণমাধ্যম সূত্রে
জানা
গেছে,
গত
এক
বছরে
দেশটিতে প্রবাসীর সংখ্যা
১ দশমিক ৬ শতাংশ কমেছে।
উপসাগরীয়-আমেরিকান অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা
অনুমান
করছে,
চলতি
বছরেও
কুয়েতের মোট
জনসংখ্যা আরও
২ শতাংশ হ্রাস
পেতে
পারে।
সংস্থার পরিচালক জাস্টিন আলেকজান্ডার বলেন,
“যুদ্ধ বা
মহামারির মতো
কোনো
বিশেষ
কারণ
ছাড়াই
এবারই
প্রথম
কুয়েতে জনসংখ্যা কমেছে।”
সিএসবি’র তথ্য অনুযায়ী, কুয়েতের মোট
জনসংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৮১ হাজারে। তবে একই
সময়ে
কুয়েতি নাগরিকের সংখ্যা
বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ, যা
এখন
১৫ লাখ ৬৬ হাজার।
ফলে
মোট
জনসংখ্যার ৩২ শতাংশ এখন কুয়েতি নাগরিক, আর
প্রবাসীদের অনুপাত
কমেছে
প্রায়
১ দশমিক ৫৬ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন,
এই
জনসংখ্যাগত পরিবর্তন দেশটির
শিক্ষা, স্বাস্থ্য ও শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব
ফেলতে
পারে।
উল্লেখ্য, ২০২১
সালে
কুয়েত
সরকার
একটি বিশেষ কমিটি গঠন করে জনসংখ্যার ভারসাম্য রক্ষার
লক্ষ্যে নাগরিক
ও
প্রবাসীর অনুপাত
পুনর্নির্ধারণের পরিকল্পনা নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন