গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবঘোষিত জেলা কমিটির সভাপতি আল আমিন সরদারসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন। কমিটি ঘোষণার মাত্র তিন দিন পরই এমন পদত্যাগে জেলা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সোমবার
(২৭ অক্টোবর) সভাপতি আল আমিন সরদারের
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এর
আগে গত ২৪ অক্টোবর
কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জে ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ
জেলা কমিটির অনুমোদন দেয়। তবে কমিটিতে
স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও মাঠপর্যায়ে কাজ
না করা ব্যক্তিদের পদ
দেওয়ার অভিযোগ ওঠে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, কমিটি গঠনের
সময় দলের মূলনীতি, যোগ্যতা
ও ত্যাগের মূল্যায়ন করা হয়নি। অনেক
পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিক ও
পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের
সভাপতি আল আমিন সরদার
বলেন, “নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে যাঁকে রাখা
হয়েছে, তিনি কখনো রাজনীতির
সঙ্গে যুক্ত ছিলেন না। এছাড়া টুঙ্গিপাড়া
উপজেলা যুবলীগের এক সদস্যকে সিনিয়র
সহসভাপতি করা হয়েছে—এতে
দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।”
তিনি
আরও জানান, রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয়
কমিটির ই-মেইলে পদত্যাগপত্র
পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়, “যে
কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই,
সেখানে দায়িত্ব পালন করা সম্ভব
নয়। তবে আমরা গণঅধিকার
পরিষদের মূল আদর্শ ও
গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী থেকে যাব।”
স্থানীয়
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই গণপদত্যাগ সংগঠনের
অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব সংকটকে
আরও স্পষ্ট করে তুলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন