রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার
(২৭
অক্টোবর) সকালে
ডিএমপির মিডিয়া
শাখা
থেকে
পাঠানো
এক
সংবাদ
বিজ্ঞপ্তিতে এ
তথ্য
জানানো
হয়।
এতে
বলা
হয়,
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে
রাত
পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায়
অভিযান
চালিয়ে
এসব
নেতাকর্মীকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতাররা হলেন—
ফেনীর
দাগনভূঁইয়া থানা
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), তথ্য ও
প্রযুক্তি সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রলীগের সদস্য
আসিবুল হক অর্নব (২৫), দাগনভূঁইয়া পূর্ব
চন্দ্রপুর ইউনিয়ন
ছাত্রলীগের যুগ্ম
সাধারণ
সম্পাদক সজিব রহিম পলক (২৫), ইকবাল মেমোরিয়াল কলেজ
ছাত্রলীগের সদস্য
সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা
পরিষদের সদস্য
জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ৬৩
নম্বর
ওয়ার্ড
আওয়ামী
লীগের
সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) এবং ওয়ারী
থানা
মহিলা
আওয়ামী
লীগের
সাধারণ
সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।
ডিবি উত্তরা বিভাগের একটি দল মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে।
ডিবি রমনা বিভাগ গাবতলী এলাকা থেকে জহুরুল ইসলামকে, ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম টিকাটুলির কেএম দাস লেন এলাকা থেকে ইয়াসমিন রহমানকে, এবং ডিবি মতিঝিল বিভাগ যাত্রাবাড়ী এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে।
ডিএমপির পক্ষ
থেকে
জানানো
হয়,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে
তারা
নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী
লীগ
ও
সহযোগী
সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন এলাকায়
ঝটিকা মিছিল ও সংগঠিত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
বলে
জানিয়েছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন