নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে দায় নিতে হবে প্রধান উপদেষ্টাকেই: মির্জা ফখরুল

শীর্ষ সংবাদ

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে দায় নিতে হবে প্রধান উপদেষ্টাকেই: মির্জা ফখরুল


ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবেএমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,

এত বড় অভ্যুত্থানকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। যতই দিন যাচ্ছে, আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি। কারা এই বিভক্তি তৈরি করছেন, সেটা আমাদের বুঝতে হবে। অথচ এখনই হলো ঐক্যের সময়।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল এবং সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম, যা একদলীয় শাসনের বিকল্প হিসেবে জনগণের আশা জাগিয়েছিল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন,

সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে আমরা ঐক্যমত ছিলাম না, সেগুলোর বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কিন্তু অবাক হয়ে দেখি, গতকাল ঐক্যমত কমিশন যে ড্রাফট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তাতে সেসব নেই। এটা জনগণ রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা।

তিনি বলেন,

সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এজন্যই আমরা পাঁচ আগস্টের পর নির্বাচনের দাবি জানিয়েছিলাম। কেউ কেউ বলেছে বিএনপি ক্ষমতা চায়, কিন্তু আমাদের লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা।

মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন,

আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেনএটাই প্রত্যাশা। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে, সেটিই দেশের সংকট সমাধান করবে। তবে নির্বাচনের প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় ঘটলে তার দায় আপনাকেই নিতে হবে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন