ট্রাম্পের রোষে কানাডা: বাড়ল আরও ১০% শুল্ক
কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আবারও টানাপোড়েনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডার ওপর অতিরিক্ত ১০
শতাংশ শুল্ক আরোপ করা হবে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প
বলেন, ‘রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতা নিয়ে কানাডা প্রতারণামূলক
একটি বিজ্ঞাপন প্রচার করেছে। সেখানে রিগ্যানের রেডিও ভাষণ বিকৃতভাবে উপস্থাপন
করা হয়েছে এবং এর জন্য
কোনো অনুমতিও নেওয়া হয়নি।’
ট্রাম্প আরও লেখেন, ‘রোনাল্ড
রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে
শুল্ক সমর্থন করতেন। অথচ কানাডা তা
ভুলভাবে উপস্থাপন করেছে। এই আচরণ অনৈতিক
ও অগ্রহণযোগ্য। এজন্য কানাডার ওপর অতিরিক্ত ১০
শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছি।’
এর আগে, গত বৃহস্পতিবারও
ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য
আলোচনা তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করেছিলেন। তখনও একই ইস্যুতে
ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন—
‘কানাডা এমন একটি বিজ্ঞাপন
প্রচার করেছে যেখানে রোনাল্ড রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে দেখানো হয়েছে। এটি রিগ্যানের ভাবমূর্তি
ও মার্কিন ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা।’
ট্রাম্পের দাবি অনুযায়ী, ওই
বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার কথা থাকলেও কানাডা
তা পুনরায় প্রচার করেছে। এতে ক্ষুব্ধ হয়ে
তিনি নতুন করে শুল্ক
বাড়ানোর ঘোষণা দেন।
বর্তমানে কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত
মোট শুল্ক দাঁড়াল ৪৫ শতাংশে—এর মধ্যে ধাতু
পণ্যে ৫০ শতাংশ, অটোমোবাইলে
২৫ শতাংশ এবং অন্যান্য পণ্যে
সর্বশেষ ১০ শতাংশ সংযোজন
করা হলো।
তবে ইউএসএমসিএ (United
States–Mexico–Canada Agreement) চুক্তির
আওতায় থাকা কিছু পণ্যের
জন্য শুল্ক ছাড় কার্যকর থাকবে
বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প আবারও
‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে সামনে এনে অর্থনৈতিক জাতীয়তাবাদ
জোরদার করছেন। কানাডার সঙ্গে শুল্কবিষয়ক এই নতুন উত্তেজনা
উত্তর আমেরিকার বাণিজ্য ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি
করতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন