কুষ্টিয়ায় ছয়জন হত্যা মামলায় হানিফসহ চারজনের বিচার শুরুর শুনানি মঙ্গলবার

শীর্ষ সংবাদ

কুষ্টিয়ায় ছয়জন হত্যা মামলায় হানিফসহ চারজনের বিচার শুরুর শুনানি মঙ্গলবার

 কুষ্টিয়ায় ছয়জন হত্যা মামলায় হানিফসহ চারজনের বিচার শুরুর শুনানি মঙ্গলবার

আফজাল হোসেন, ছবি সংগৃহীত


বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ অক্টোবর) এই আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী মঙ্গলবার স্টেট ডিফেন্সের শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান মঈনুল করিম

হানিফসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তারা হাজির না হওয়ায় তাদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক দুটি পত্রিকায় দেওয়া হয়েছে।

মামলার অন্য তিন আসামি হলেনকুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যাদের সবাই পলাতক রয়েছেন।

এর আগে অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। অভিযোগের মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যা এই মামলার সাথে সম্পর্কিত আরও দুটি মামলা হয় হাসানুল হক ইনু হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে।



Post a Comment

নবীনতর পূর্বতন