বিএনপি ক্ষমতায় এলে বিশৃঙ্খলা ও ভয়ের রাজত্ব শুরু হবে: সতর্ক করলেন শায়খে চরমোনাই

শীর্ষ সংবাদ

বিএনপি ক্ষমতায় এলে বিশৃঙ্খলা ও ভয়ের রাজত্ব শুরু হবে: সতর্ক করলেন শায়খে চরমোনাই

 

বিএনপি ক্ষমতায় এলে বিশৃঙ্খলা ভয়ের রাজত্ব শুরু হবে: সতর্ক করলেন শায়খে চরমোনাই

 



বিএনপি ক্ষমতায় এলে দেশে বিশৃঙ্খলা, ভয় অনিরাপত্তা তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। নীতি আদর্শ ছাড়া শুধুমাত্র দল বা নেতার পরিবর্তনে দেশে কখনো শান্তি আসবে না,”মন্তব্য করেন তিনি।

শায়খে চরমোনাই বলেন, প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য দূরীকরণ গণহত্যার বিচার জরুরি। তিনি ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে বলেন,
জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিন।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী এবং ঝালকাঠি- আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী।


Post a Comment

নবীনতর পূর্বতন