ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে নামতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ

শীর্ষ সংবাদ

ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে নামতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ আসন থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ( নভেম্বর) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তথ্য নিশ্চিত করেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি নির্বাচন করি, তাহলে ঢাকা-১২যেখানে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল শেরেবাংলা নগর এলাকা অন্তর্ভুক্তসেই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াব।

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন। তখন তিনি বলেন, ২০১৮ সাল থেকে রাজনীতিতে সক্রিয় আছি। তাই নির্বাচনের সময় কোনো রাজনৈতিক ব্যক্তি সরকারের দায়িত্বে থাকা উচিত নয়।

তবে তিনি এখনো কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। এনসিপিতে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে বলেন, এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন নয়। পদত্যাগের পর সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করতে পারে।

এদিকে, বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, পাশাপাশি এনসিপিও কিছু আসনে তাদের প্রার্থীর নাম জানিয়েছে। আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা তাই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন