আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে চান এবং আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার অভিযানে অংশ নিতে আগ্রহী।
মেসি
বলেন,
“বিশ্বকাপে খেলা অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। তবে সবকিছু নির্ভর করছে আমার শারীরিক ফিটনেসের ওপর।” তিনি আরও
জানান,
ইন্টার
মায়ামির প্রাক-মৌসুমের প্রস্তুতির পর প্রতিদিন নিজের
অবস্থা
যাচাই
করবেন
এবং
শতভাগ
ফিট
থাকলে
বিশ্বকাপে অংশ
নেবেন।
তিনি
বলেন,
“জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।”
বর্তমানে মেসি
দারুণ
ফর্মে
আছেন।
সম্প্রতি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন এবং
এমভিপি পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন। তবে
আপাতত
তার
পুরো
মনোযোগ
ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জিতানোয়। সেমিফাইনালের প্রথম
ম্যাচে
ন্যাশভিলের বিপক্ষে ৩–১ গোলে জয় পেয়েছে
মায়ামি। পরবর্তী ম্যাচ
২
নভেম্বর অনুষ্ঠিত হবে,
যেখানে
জয়লাভ
করলে
নিশ্চিত হবে
সেমিফাইনালে খেলার।
একটি মন্তব্য পোস্ট করুন