আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার
(২৭
অক্টোবর) দুপুরে
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন
শেষে
তিনি
এ
কথা
বলেন।
সালাহউদ্দিন আহমদ
বলেন,
“আমাদের লক্ষ্য
হলো
আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা
করে
ফ্যাসিবাদবিরোধী সব
শক্তিকে সঙ্গে
নিয়ে
বৃহত্তর রাজনৈতিক জোট
গঠন
করা।
এই
জোটই
হবে
পরিবর্তনের চালিকা
শক্তি।”
তিনি
জানান,
নির্বাচনের প্রস্তুতি হিসেবে
একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে। বিএনপি চাইছে,
জোটের শরিকদের ঐক্যবদ্ধ রেখে বিভেদ নয়, সহযোগিতার পরিবেশ তৈরি
করতে।
বিএনপির এই
নেতা
বলেন,
“আগামী
নির্বাচন কেবল
ক্ষমতার লড়াই
নয়,
এটি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। নির্বাচিত হলে
আমরা
তারুণ্যনির্ভর নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে
তুলব।”
তিনি
আরও
বলেন,
“বাংলাদেশকে আমরা
এমন
এক
দেশে
রূপ
দিতে
চাই,
যেখানে
তারুণ্যের মেধা,
সততা
ও
কর্মস্পৃহাই হবে
পরিবর্তনের মূল
শক্তি।”
সালাহউদ্দিন আহমদ
সবাইকে
বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানান
এবং
বলেন,
“একটি মেধানির্ভর, তারুণ্যনির্ভর ও
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার
জন্য
এখনই
একসঙ্গে কাজ
করতে
হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন