বনলতা এক্সপ্রেসে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

শীর্ষ সংবাদ

বনলতা এক্সপ্রেসে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

 বনলতা এক্সপ্রেসে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার


রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে ৮টি বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) আইএসপিআর এ তথ্য জানায়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বেলা ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেসের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করা হয়। তল্লাশিতে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন