ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান

শীর্ষ সংবাদ

ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান

 ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। লন্ডনে অবস্থানরত এই নেতা আগামী ২০ কিংবা ২১ নভেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

রোববার (২৬ অক্টোবর) তিনি জানান, ওমরাহ পালন শেষে তারেক রহমান লন্ডনে ফিরে যাবেন এবং সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি রাজধানীতে তার নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবে এবং সরকারি বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।

ফজলে এলাহী আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন